শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪২ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশের ডিসি-ডিএম পর্যায়ের দ্বিপাক্ষিয় সন্মেলন শেষে দেশে ফিরলেন প্রতিনিধি দল

আলম হোসেন, হিলি প্রতিনিধি: সীমান্ত দিয়ে চোরাচালান, গরু ও মাদক পাচার, সীমানা পিলার রক্ষণাবেক্ষণ, ছিটমহল, নদী রক্ষা স্থলবন্দরগুলোর কার্যক্রম উন্নতিকরণসহ নানা ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশের ডিসি-ডিম পর্যায়ের দ্বিপাক্ষিয় সন্মেলন শেষে দেশে ফিরলেন প্রতিনিধি দল।

শনিবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেনের নেতৃত্বে ৫৯সদস্যের প্রতিনিধি দলটি হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ৯জেলার ডিসি এসপিসহ ৫৯সদস্যের প্রতিনিধি দলটি ভারতে গিয়েছিলেন। পরে শুক্রবার দুপুরে ভারতের মালদহ ডিএম কার্যালয়ে দুদেশের ডিসি-ডিএম পর্যায়ে বৈঠকে মিলিত হোন।

দেশে ফিরে প্রতিনিধি দলের প্রধান ও জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, আমাদের দেশের সীমান্তবর্তী ৯টি জেলা ও তাদের দেশের ৬টি জেলার ডিসি-ডিএম পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান, গরু ও মাদক পাচার, সীমানা পিলার রক্ষণাবেক্ষণ, ছিটমহল, নদীরক্ষা ও স্থলবন্দরগুলোর কার্যক্রম উন্নতিকরণ, নদীর পানি বন্টনসহ নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে দুদেশের জাতীয় উৎসবগুলি সীমান্তের জিরো পয়েন্টে মিলেমিশে করা যায়, সে সব বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা হয়েছে। বৈঠকে তারাও আমাদের অনেক বিষয় নিয়ে একমত পোষণ করেছেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ