শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই শীতে অ্যালোভেরা দিয়ে নিজের যত্ন নিন

মুসবা তিন্নি : শীতে রুক্ষ-ক্ষতিগ্রস্ত ত্বককে ভেতর থেকে সুন্দর, মসৃণ ও মোলায়েম করে এমন কিছুর খোঁজ করছেন? বেশ তো আস্থা রাখুন প্রকৃতিতেই। শুধু মাত্র একটি উপাদানেই ফিরে পাবেন কাঙ্ক্ষিত ত্বক। রকমারি খুব পরিচিত অ্যালোভেরা ত্বকের জন্য প্রকৃতির আশীর্বাদ। অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন।

১.ময়েশ্চারাইজার হিসেবে
অ্যালোভেরাতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাংগাল উপাদান আছে যার দরুণ অ্যালোভেরা জেল শুষ্ক ও রুক্ষ ত্বককে সারিয়ে তোলে।

২.স্ক্রাব
অ্যালোভেরার সঙ্গে ওটমিল মিশিয়ে মিহি স্ক্রাব তৈরি করুন। ওটমিল ত্বকের মৃত কোষ দূর করবে। এটি রোমকূপ ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে সতেজভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করে।

৩.ত্বক উজ্জ্বল করতে
অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে লাগান। এতে করে ধীরে ধীরে আপনার ত্বক উজ্জ্বল ও মসৃণ হতে শুরু করবে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে যার মাধ্যমে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বককে প্রাণবন্ত করে তোলে।

৪.প্রাকৃতিক ক্লিনজার
অ্যালোভেরা জেলের সঙ্গে শশার রস মিশিয়ে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়। এর মাধ্যমে ত্বক লাবণ্যময়, সতেজ ও সুস্থ হয়ে ওঠে।

অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। আবার অ্যালোভেরা কিনে জেল বের করে ব্যবহার করতে পারেন। বা চাইলে ঘরেই একটা টবে কয়েকটা অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখতে পারেন। তাহলে আর বাজার থেকে কিনতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়