শিরোনাম
◈ বারণ করলে উল্টো হুমকি দেন যাত্রীদের স্বজনরা : শাহজালাল বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে অসহায় প্রশাসন ◈ তিস্তা প্রকল্প ও লালমনিরহাট বিমানঘাঁটি ইস্যুতে নড়েচড়ে বসেছে দিল্লি ◈ নারী কাবাডিতে নেপালের বিরু‌দ্ধে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম ◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৯, ১০:১৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনীর প্রধানকে সরিয়ে দিলো পেন্টাগন

ইয়াসিন আরাফাত : হোয়াইট হাউসের সাথে একটি গোপন চুক্তি করার প্রস্তাব দেয়ায় নৌবাহিনী প্রধান রিচার্ড স্পেনসারকে বরখাস্ত করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। নেভি সিল সংক্রান্ত একটি মামলায় প্রতিরক্ষা সচিবের চেইন অব কমান্ডের বাইরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন তিনি।

জানা যায়, ২০১৭ সালে ইরাকে এক মৃতদেহের সঙ্গে ছবি তুলে দোষী সাব্যস্ত হয়েছিলেন এডওয়ার্ড গ্যালাগার নামে এক সেনা অফিসার। এই ঘটনায় তার পদ থেকে তাকে পদাবনতি করা হয়। গত ১৫ নভেম্বর বিষয়টিতে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হওয়া অফিসারকে ক্ষমা করে তাকে পূর্বের পদ ফিরিয়ে দেন ট্রাম্প । যার ফলে সামরিক নেতৃত্বের একটা অংশের সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে।

গ্যালাগারের এই বিষয়টি নিয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে সমাধান করতে চেয়েছিলেন নৌবাহিনীর প্রধান স্পেনসার। এই বিষয়টি প্রকাশ্যে আসলে তাকে নিয়ে আলোচনা শুরু হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তরে। এই অবস্থায় গত রোববার মার্কিন প্রতিরক্ষা সচিব এস্পার জানান, তাকে এড়িয়ে গ্যালাগারের বিতর্কের অবসান করার চেষ্টা করায় নৌবাহিনীর প্রধান স্পেনসারের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি।

এক বিবৃতিতে এস্পার বলেন, প্রতিরক্ষা দপ্তরের একজন প্রবীণ অফিসার হিসেবে স্পেনসার যা করেছেন তাতেআমি খুবই ব্যথিত। এর ফলে তাকে ওই পদে রেখে দেওয়ার মতো আস্থা পাচ্ছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়