শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে রিভলবার ও গুলিসহ আটক ১

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে র‌্যাব-১৪ বিশেষ অভিযানে বিদেশী রিভলবার ও ২রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার পাহাড়িয়াকান্দি এলাকা থেকে শুকুর আলীর (৪৬)কে আটক করা হয়ে। সে ঐ এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃতে একটিদল উপজেলার পাহাড়িয়াকান্দি থেকে শুক্কুর আলী নামে একজনকে আটক করে।

এসময় আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি এবং তার গৃহ তল্লাশি করে ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২,৫০,০০০টাকা। ধৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ