শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গান লিখছেন অধ্যাপক জাফর ইকবাল

আবু সুফিয়ান রতন : অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল উপন্যাস নির্মিত ‘দিপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র দু’টি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার তার উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নির্মাতা জুয়েল জানালেন, এই চলচ্চিত্রের জন্য দু’টি গানও লিখবেন মুহম্মদ জাফর ইকবাল। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন।

আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের সিনেমাটি অনুদান পেয়েছে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে। পরে স্যার (মুহম্মদ জাফর ইকবাল) ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ করা হয়। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। সিনেমায় মোট চারটি গান থাকবে। এর মধ্যে দুটি গান লিখতে চেয়েছেন স্যার।’

জুয়েল জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে। অনেকগুলো শিশু শিল্পী প্রয়োজন এই সিনেমার জন্য। থাকবে নায়ক-নায়িকাও। ডিসেম্বরের মধ্যে শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে।

  • সর্বশেষ