শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টার্গেট হতে পারেন যে কেউ, ঝুঁকিতে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। তবে এবার হ্যাকারদের নিশানায় জি-মেইল। স্প্যাম থেকে ভাইরাস হামলার মতো নানা বিপদ সব সময়ই অস্থির করে রাখে ব্যবহারকারীদের।

এবার জানা গেল ঝুঁকির মধ্যে রয়েছে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট। এর পেছনে আছে ‘ফিজিং স্ক্যাম’। গুগল এই ঝুঁকির কথা স্বীকারও করে নিয়েছে। সুতরাং জি-মেইল অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন, তারা সতর্ক না থাকলেই বড় বিপদ ধেয়ে আসবে তাদের দিকে।

সম্প্রতি এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন এক্স হ্যান্ডলে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানিয়েছেন, তিনি একটি মেইল পান [email protected] থেকে। সেখানে জানানো হয় যে তার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন জারি করা হয়েছে।

একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যা দেখতে হুবহু গুগল সাপোর্ট পেজের মতো। কিন্তু তা একটি জাল ওয়েবসাইটের লিঙ্ক। যা গুগলেরই প্ল্যাটফর্ম sites.google.com-এ ‘হোস্ট’ করা আছে। অর্থাৎ হ্যাকাররা মাথা খাটিয়ে এমনভাবে বিষয়টা সাজিয়েছে যে, লিঙ্কটি আসল বলেই মনে হবে।

তবে ব্যবহারকারীদের জন্য এই মেইলগুলো যে নকল তা বোঝা মুশকিল। কারণ এগুলোর ডমেইন একেবারে আসল মেইলের মতোই। ফলে ফাঁদে পা দিয়ে অনেক ব্যবহারকারী বিপদে পড়ছেন। বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন।

কোনো সন্দেহজনক ইমেল এলে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। গুগল বা ওই জাতীয় কোনও সংস্থার মেল এলে সতর্ক হয়েই পদক্ষেপ করুন। যদি গুগলের পক্ষ থেকে কোনো অ্যালার্ট আসে সেক্ষেত্রে গুগলের ওয়েবসাইটে গিয়ে অথবা অ্যাপ খুলে নিজে লগইন করুন।

 

  • সর্বশেষ