শিরোনাম
◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু, সহায়তা খতিয়ে দেখার প্রশ্নে ধোঁয়াশা

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেন।

সাংবাদিক জানান, বুধবার (২৩ এপ্রিল) একটি বাংলাদেশি-আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। ওই কনফারেন্সে, তারা যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা তদন্ত করা হোক।

এ বিষয়ে সাংবাদিক জানতে চান, স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে। এর উত্তরে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, 'আমি আবারও বলছি, যেকোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।'

এমন পরিস্থিতিতে, বাংলাদেশের সহায়তার অর্থের ব্যয় নিয়ে তদন্তের দাবি ওঠার পর স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পদক্ষেপের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়