শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যায় দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তি কার্যকরের দাবি সুপ্রিম কোর্ট বারের

এস এম নুর মোহাম্মদ : বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার সুপ্রিম কোর্টে সমিতির সভাপতি এম আমিন উদ্দিন এ দাবি করেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আবরারকে এভাবে পিটিয়ে যারা হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও, মানুষ না। কারণ কোনো মানুষ এভাবে নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না।

বারের সভাপতি বলেন, আমি মনে করি দুষ্কৃতিকারীদের কোন দল নেই, পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা দুষ্কৃতিকারী। সেই দুষ্কৃতিকারীরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সেই হত্যার তীব্র নিন্দা জানাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকল ধরনের অপরাধ নির্যাতনের বিরুদ্ধে। এই ঘটনায় যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়