শিরোনাম
◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি ◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয়

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে প্রথমবারের মতো নারী দলের স্পেসওয়াক

মুকুল হায়দার: মহাকাশ স্টেশনের বাইরে প্রথমবারের মতো স্পেসওয়াক করতে যাচ্ছেন নারীদের একটি দল। ২১ অক্টোবর মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর এ স্পেসওয়াকে অংশ নেবেন। শুক্রবার সংবাদ সম্মেলনে নাসা এ তথ্য জানায়। সূত্র: যুগান্তর

এর আগে মার্চে ক্রিস্টিনার নেতৃত্বে নারী দলের প্রথম স্পেসওয়াক ব্যর্থ হয়। চলতি মাসে তা সফল করতে নাসা আবারও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সিএনএন। স্পেসওয়াক হল মহাকাশযানের বাইরে এসে কাজ করা। এই প্রথম মহাকাশযানের বাইরে বের হবেন দু’জন নারী মহাকাশচারী, থাকবে না কোনো পুরুষ সহকর্মী।

নাসা জানায়, গত মার্চে স্পেসওয়াক করার জন্য ক্রিস্টিনার সঙ্গে যোগ দেন অ্যানি ম্যাকক্লেইন। কিন্তু সঠিক মাপের পোশাক (স্পেসসুইট) না পাওয়ায় সেই অভিযান বাতিল করা হয়। এরপর ম্যাকক্লেইন পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু ক্রিস্টিনা মহাকাশ স্টেশনেই রয়ে গেছেন।

২১ অক্টোবর জেসিকার সঙ্গে স্পেসওয়াকের পর তিনি অন্য মহাকাশচারীদের সঙ্গে আরও কয়েকটি স্পেসওয়াক করবেন। ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশ স্টেশনে থাকবেন তিনি। আগামী তিন মাসে করতে যাওয়া ১০টি স্পেসওয়াকের বিস্তারিত জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

জেসিকা মেইর তার প্রথম অভিযানের জন্য ইতিমধ্যে মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। সেখান থেকে ক্রিস্টিনার সঙ্গে ছবি তুলেও পাঠিয়েছেন তিনি। ক্রিস্টিনার সঙ্গে স্পেসওয়াক ছাড়াও ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী লুকা পারমিতানোর সঙ্গে একটি স্পেসওয়াকে অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়