শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনে বাড়ি তৈরি করে দিবে রোবোট

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আবাসন সংকট এবং নির্মাণ শ্রমিকের অভাব দূর করতে এক বৈপ্লবিক সমাধান নিয়ে এসেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অটোমেটেড আর্কিটেকচার’ বা (এইউএআর)। কম্পানিটি এমন এক বহনযোগ্য ‘মাইক্রো-ফ্যাক্টরি’ বা ক্ষুদ্র কারখানা তৈরি করেছে, যা ব্যবহার করে একটি বাড়ির পুরো কাঠের কাঠামো তৈরি করতে সময় লাগবে মাত্র এক দিন। প্রথাগত পদ্ধতিতে যেখানে কয়েক সপ্তাহ সময় লাগত, সেখানে রোবোটিক প্রযুক্তির ছোঁয়ায় এখন কয়েক ঘণ্টার মধ্যেই প্যানেল তৈরি সম্ভব হচ্ছে।

যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক উন্নত দেশে বর্তমানে দক্ষ নির্মাণ শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৮ সালের মধ্যে শুধু যুক্তরাজ্যেই নির্মাণ লক্ষ্যমাত্রা পূরণে আড়াই লাখ বাড়তি কর্মীর প্রয়োজন। এই শূন্যস্থান পূরণ করতেই (এইউএআর) তাদের স্বয়ংক্রিয় রোবোটিক হাত ব্যবহার করছে। কম্পানির সহ-প্রতিষ্ঠাতা মলি ক্লেপুল জানান, অটোমেশন কারো চাকরি কেড়ে নিচ্ছে না, বরং এটি শ্রমিকের অভাবজনিত শূন্যস্থান পূরণ করছে।

এই পুরো কারখানাটি একটি শিপিং কন্টেইনারের ভেতরে স্থাপন করা যায়, যা সহজেই যেকোনো নির্মাণস্থলে পাঠানো সম্ভব।

এর কাজের প্রক্রিয়াটি অত্যন্ত আধুনিক। স্থপতিরা বিল্ডিংয়ের নকশা পাঠালে কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাব করে দেয় ঠিক কতটুকু কাঠ লাগবে। এতে উপাদানের অপচয় কমে। কন্টেইনারের ভেতরে থাকা রোবোটিক হাত নিখুঁতভাবে কাঠ কাটে, জানালা-দরজার জায়গা রাখে এবং ইলেকট্রিক তার ও পাইপলাইনের জন্য প্রয়োজনীয় ছিদ্র করে দেয়। রোবটের তৈরি এই প্যানেলগুলো দক্ষ ঠিকাদাররা দ্রুত হাতে হাতে জোড়া দিয়ে বাড়িটি দাঁড়িয়ে করান।

প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ কাঠের ফ্রেম তৈরির চেয়ে এই পদ্ধতি ৩০% সাশ্রয়ী। এ ছাড়া বড় কারখানা থেকে প্যানেল কিনে আনার চেয়েও এটি ১৫% কম খরচে করা সম্ভব। পরিবেশের দিক থেকেও এটি ইটের বাড়ির তুলনায় ২০% কম গ্রিনহাউস গ্যাস নির্গত করে। প্যানেলগুলো একে অপরের সাথে এতোটাই নিখুঁতভাবে লেগে থাকে যে ঘর থেকে তাপ বের হতে পারে না, ফলে বাড়িগুলো অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী হয়।

যুক্তরাজ্য সরকার ২০২৯ সালের মধ্যে ১৫ লাখ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে মানুষের পুরনো মানসিকতা। অনেকেই মনে করেন কাঠের বাড়ি ইটের মতো মজবুত নয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঠের বাড়িগুলো দীর্ঘস্থায়ী ও নিরাপদ।

(এইউএআর) এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে ১,০০০টি এমন মাইক্রো-ফ্যাক্টরি স্থাপন করা, যা বছরে অন্তত ২ লাখ বাড়ি তৈরি করতে সক্ষম হবে। বর্তমানে কম্পানিটি যুক্তরাষ্ট্রের বিশাল বাজারেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে।

সূত্র : সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়