শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ (ভিডিও)

টিভিএনএ রিপোর্ট : জেলেদের জালে এখন ধরা পড়তে ঝাকে ঝাকে রুপালী ইলিশ। সাগরে কাঙ্খিত রুপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মুখে।

গভীর সমুদ্রে থাকা ইলিশ বোঝাই ট্রলারগুলো আসতে শুরু করেছে বাগেরহাটের প্রধান মৎস্য আড়ত কেবি বাজারে। আর এ কারণেই কেবি বাজারের জেলে, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়।

সরোজমিনে কেবি বাজারে গিয়ে দেখা যায়, গত দু’দিনে দিনে সাগর থেকে ইলিশ বোঝাই করে ফিরেছে প্রায় ১৫টি ট্রলার।ফিরে আসা ইলিশভর্তি এসব ট্রলার কেবি বাজারের সামনে দিয়ে বয়ে যাওয়া দাড়াটানা নদীর ঘাটে সারিবদ্ধভাবে নোঙ্গর করে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এখন কাংক্ষিত ইলিশ ধরা পড়তে শুরু করায় হাসি ফুটেছে কেবি বাজারের জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মুখে। সেই সাথে কর্মব্যস্ত হয়ে পড়েছেন এ বাজারের জেলে, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীরা। কেউ ইলিশ মাছের ঝুড়ি টানছেন, কেউ প্যাকেট করছেন, আবার কেউ কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে।

৪৫০শ থেকে ৫০০শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০শ টাকা থেকে ৫৫০শ টাকা। ৬০০শ থেকে ৭৫০শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০টাকা থেকে ৭০০শ টাকা করে। এছাড়া ৮৫০শ গ্রাম থেকে ৯০০শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৯শ থেকে ১ হাজার টাকা মধ্যে।

জেলে জাকির হোসেন বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষে সাগরে ভালোই ইলিশ ধরা পড়ছে। অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়