শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ মামলায় নেইমারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্রাজিলের মডেল কন্যা

স্পোর্টস ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের। দলবদলের মৌসুমের পুরোটা জুড়েই শিরোনামে ছিলেন তিনি। তাছাড়া বছরের শুরুতেই তার নামে উঠেছিলো ধর্ষণের অভিযোগ। তারই অংশ হিসেবে বুধবার ব্রাজিলের মডেল কন্যা নাজিলা ত্রিনদাদের সাক্ষ্য নিয়েছে রিও ডি জেনেরিও পুলিশের সাইবার অপরাধ ইউনিট।

ব্রাজিলিয়ান ওই নারী মডেলের বিভিন্ন ছবি ও মেসেজ কোনো অনুমোদন ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেইমার অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন কি না তদন্তকারীরা মূলত সেটাই দেখছেন।

এর আগে গত মে মাসে প্যারিসের একটি হোটেলে নেইমারের বিরুদ্ধে ওই নারী মডেলের আনা ধর্ষণের পৃথক একটি অভিযোগ চলতি মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যায়। কারণ পিএসজি তারকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি।

চলতি সপ্তাহে উল্টো সাও পাওলো পুলিশ নারী মডেল ত্রিনদাদের বিরুদ্ধে জালিয়াতি, বিদ্বেষ ছড়ানো ও চাঁদাবাজির অভিযোগ আনে।বুধবার পুলিশ কার্যালয় থেকে বেড়িয়ে এসে ত্রিনদাদের আইনজীবী কসমি অ্যারোজো জানান, তিনি প্যারিসের অভিযোগগুলোর ব্যাপারে দেখছেন।

এদিকে ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। তিনি বলেন, তাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে দুজনেরই সম্মতি ছিল। ইউএনবি

  • সর্বশেষ