শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করতে ব্রিটেনকে বেইজিংয়ের হুঁশিয়ারি

রাশিদ রিয়াজ : দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে কঠোরভাবে সতর্ক করেছে চীন। বেইজিং বলেছে, চীনের পানিসীমায় ব্রিটিশ জাহাজ পাঠানো তা মেনে নেবে না চীন সরকার।

চীনের স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছে লন্ডন বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর কথা চিন্তা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ হুঁশিয়ারি দেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকার এইচএমএস কুইন এলিজাবেথ জাহাজকে চীনা পানিসীমার কাছে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এবং এই জাহাজে মার্কিন যুদ্ধবিমান থাকবে। এ খবরের বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, অন্যের জন্য ব্রিটিশ সরকারের এই নোংরা খেলায় যুক্ত হওয়া উচিত হবে না।

লন্ডনে ডিফেন্স কোরেসন্ডেন্ট এসোসিয়েশনে বক্তৃতা দেয়ার সময় চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এদিকে, ব্রিটেনে নিযুক্ত চীনের সামরিক অ্যাটাশে মেজর জেনারেল সু গুয়াংহুয়ি ব্রিটেনকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের যুদ্ধজাহাজ পাঠালে লন্ডন সশস্ত্র জবাবের মুখোমুখি হবে।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়