শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাসাকাদজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে জিম্বাবুয়ের। কারণ বাংলাদেশের ক্রিকেট যখনি বিপদে পড়েছে তখনি সযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। তারা সবসময় বাংলাদেশের সিরিজের প্রয়োজন হলে এগিয়ে আসতো। তাদের সঙ্গে সিরিজ খেলেই অনেকবার ক্রিকেটকে বাঁচিয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশটির ক্রিকেটে চলমান সংকটে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখনই তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সঙ্গে খেলার জন্য জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। এমন ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জন্য বাংলাদেশ ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হ্যামিল্টন মাসাকাদজা।

আর্থিক সংকটে বেহাল দশা জিম্বাবুয়ে ক্রিকেটের। সেইসাথে রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগ এনে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি, এতে অনেকটা বিলুপ্তির পথেই তাদের ক্রিকেট। এমতাবস্থায় আফগানিস্তানের সাথে জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বিসিবি।

আগামী ১৩ সেপ্টেম্বর স্বাগতিক বাংলাদেশ বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই অবশ্য জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা জানিয়ে দিয়েছেন এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে দিবেন তিনি। বিদায়ের আগে বিসিবিকে কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান।

মিরপুরে অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাসাকাদজা বলেন, ‘আমাদেরকে (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশ অনেক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। আমরা বাংলাদেশ ও তাদের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের আবার ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে।’
নিজের অবসর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘জিম্বাবুয়ের হয়ে অনেকদিন খেলেছি। উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত। দেশের হয়ে খেলতে পারা গর্বের ব্যাপার। শেষের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

  • সর্বশেষ