শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া রোহিঙ্গা সঙ্কটে সহযোগিতা দিয়ে যাবে

খালিদ আহমেদ : রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে জোরালো সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বাসস

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মরিস পেইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে জোরালো সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা চাই রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক।’ ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) ব্লু ইকোনমি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন মরিস পেইন। এরই মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।

প্রেস সচিব বলেন, সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছেন মানবিক কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে চুক্তিও করেছি। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। রোহিঙ্গারা আমাদের জন্য বড় বোঝা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।’ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের প্রশংসা করেন মরিস পেইন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো তিনিও ক্রিকেট ভক্ত। আগামী বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে মরিস পেইন আশা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। এর আগে একই হোটেলে আইওআরএ সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তাদের বাংলাদেশে স্বাগত জানিয়ে সম্মেলনে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান। প্রতিনিধিদলের প্রধানরা বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। সম্মেলন থেকে ‘ঢাকা ঘোষণা’কে সমর্থন দেয়ার কথাও বলেন তারা।

সম্পাদনা : আহমেদ শাহেদ

 

 

  • সর্বশেষ