শিরোনাম
◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট ইস্যুতে ৩৪ বছরে সর্বনিম্ন অবস্থানে পাউন্ডের দর

আসিফুজ্জামান পৃথিল : ১৯৮০ এর দশকের পর মঙ্গলবার সকালে সবচেয়ে নেতিবাচক অবস্থানে পৌঁছে গেছে ব্রিটিশ পাউন্ড। ব্রেক্সিট নিয়ে পার্লােেমন্টে তুমুল হট্টগোল ও অনিশ্চয়তার কারণে বিক্রেতারা পুশ সেল করায় মুদ্রাটির অবস্থান দূর্বল হয়ে গেছে। দ্য টেলিগ্রাফ

বাজার খোলা মাত্রই ১.২০ ডলারের ব্যারিয়ার ভেঙে ১.১০৫৯ ডলারে নেমে আসে। গত কয়েকমাস ধরেই পাউন্ড ডলারের বিপরীতে দর হারাচ্ছিলো। বিশেষজ্ঞরা আগেই সন্দেহ করেছিলেন এ ধরণের ঘটনা ঘটতে পারে। ১৯৮৫ সালে একবার পাউন্ডের দর এতোটা নেমেছিলো। পাউন্ডের এই নিম্নমুখী প্রবণতা পুঁজিবাজারেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বিখ্যাত বাজার ও মুদ্রা বিশেষজ্ঞ জেসে কোহেন এক টুইট বার্তায় বলেন, ‘যদি আপনারা মনে করে থাকেন অগাস্ট মাস খারাপ গেছে তবে ইতিহাস দেখুন। ইতিহাস বলে বাজারের জন্য সেপ্টেম্বর বরাবরই খারাপ মাস। এ মাসেই সব সূচকের বড় ধরণের গড় পতন ঘটে। খারাপ দিনের জন্য প্রস্তুত থাকুন। ’

বিশ্লেষকরা বলেছেন পাউন্ডের দর আরো কমবে। যুক্তরাজ্য যদি ব্রেক্সিট সমস্যার তড়িৎ সমাধান না করতে পারে তবে পাউন্ডের দর আরো কমতে পারে। এমনকি পাউন্ড ডলারের সমান দরেরও হয়ে যেতে পারে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ