শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের মদদে ১১ বছরে গুম ১২০৯ জন, দাবি রিজভীর

শিমুল মাহমুদ : এদেশে গুমের শুরু হয়েছে ১৯৭২ সাল থেকে। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে এপর্যন্ত সারাদেশে গুম হওয়া মানুষের সংখ্যা ১২০৯ জন। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মানবাধিকার সংস্থার সূত্র উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম রিজভী কবির রিজভী এ পরিসংখ্যান তুলে ধরেন।

রিজভী বলেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালের শুরু থেকে ২০১৮ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০৭টি জোরপূর্বক গুমের প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করেছে নাগরিক সমাজ বিষয়ক গ্রুপগুলো। গুম হয়ে যাওয়া মানুষের ভেতরে ২৮৬ জন জীবিত অবস্থায় ঘরে ফিরে এসেছেন। ৬২ জনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। বাকি ১৫৯ জন মানুষ আজও নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় মদদ ছাড়া কাউকে গুম করা অসম্ভব। গুম ও ক্রসফায়ারের মতো গুরুতর অপরাধের ঘটনাগুলো সমাজে, সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও তাতে সরকারের টনক নড়ে না। এতেই বোঝা যায় এতসব গুমের হোতা কারা।

বিএনপির এই নেতা বলেন, গুম হওয়া ১২০৯ জনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের সংখ্যা ৭৮১ জন। এর মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি সাবেক এমপি এম. ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, কাউন্সিলর চৌধুরী আলম, লাকসামের বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ, সুমন, ছাত্রনেতা জাকির, নিজামুদ্দিন মুন্না, তারিকুল ইসলাম ঝন্টু, আদনান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে দুই মাস গুম করে রাখার পর অন্য দেশে ফেলে দিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়