শিরোনাম
◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একইসঙ্গে ৪জি ও ৫জি ভিভো আইকিউও প্রোতে

আমিরুল ইসলাম : গ্রাহকদের সুবিধার জন্য ভিভো আইকিউওও প্রো স্মার্টফোনটিতে ৪জি ও ৫জি উভয় প্রযুক্তি ব্যবহারের জন্য আলাদা আলাদা সংস্করণ আনলো চীনা বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আইকিউওও প্রো নামের নতুন এই স্মার্টফোনটি কোম্পানির আইকিউওও সিরিজের নতুন সংস্করণ।

স্মার্টফোনটির ৫জি সংস্করণে ডুয়েল সিমের (ন্যানো) একটি স্লটে ৫জি ও অন্য স্লটে ৪জি সংযোগের ব্যবস্থা রয়েছে। অন্য সংস্করণটির দুটি
স্লটেই ৪জি সংযোগ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি চীনে একটি সাংবাদিক সম্মেলনে স্মার্টফোনটি উন্মোচন করে ভিভো। আগামী ২ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে আইকিউওও প্রো স্মার্টফোনটি।

আইকিউওও প্রো’র ৪জি সংস্করণটির মূল্য ৩ হাজার ১৯৮ ইয়েন যার সঙ্গে রয়েছে ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ১২জিবি ও ১২৮জিবি সংস্করণটির মূল্য ৩ হাজার ৪৯৮ ইয়েন।

৫জি সংস্করণটির মূল্য ৩ হাজার ৭৯৮ ইয়েন যার সঙ্গে রয়েছে ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ৮জিবি+২৫৬জিবি এবং ১২জিবি+১২৮জিবি সংস্করণের দাম হবে যথাক্রমে ৩ হাজার ৭৯৮ ইয়েন ও ৪ হাজার ৯৮ ইয়েন।
সম্পাদনা : মাহবুব

  • সর্বশেষ