শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে, বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি

স্বপ্না চক্রবর্তী : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। সারা বাংলা ঘুরে বাঙ্গালী জাতিকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবার সাথে আমিও মুক্তিযুদ্ধ করেছি। সেই পরাজিত শক্তি স্বরযন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে আর ফিরে পাবো না সত্য, তবে উন্নত বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর রাজউক ভবনের রাজউক মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন(উন্নয়ন) আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে স্বাধীনতা দিয়েছেন। দীর্ঘদিনের নিপীড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক কাতারে দাঁড়িয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ পূরণ করতে হবে। বাংলার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়তে আমরা সবাই মিলে এক সাথে কাজ করে যাবো।

বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন(উন্নয়ন) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শেলীনা আফরোজা, পিএইচডি এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভীন সিদ্দিকা।

  • সর্বশেষ