শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রুইফ স্মরণে তার নামে নতুন স্টেডিয়াম নির্মাণ করলো বার্সেলোনা

রাকিব উদ্দীন : ক্যান্সারে মারা যাওয়া বার্সেলোনার কিংবদন্তি ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফের স্মরণে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করেছে ক্লাবটি। দলের অনুশীলন কেন্দ্রে তৈরি করা ছয় হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম’।

মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রুইফের স্ত্রী ও দুই সন্তান। বার্সেলোনার চার অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো সে সময় উপস্থিত ছিলেন।

এছাড়া গত সোমবার ক্যাম্প ন্যুয়ের বাইরে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় ও কোচ ক্রুইফের একটি ভাস্কর্য উন্মোচন করেছে বার্সেলোনা। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক।

ক্যান্সারে ভুগে ২০১৬ সালে মারা যাওয়া ক্রুইফ ১৯৭৩ সালে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। সফল পাঁচটি মৌসুম কাটানোর পর ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আয়াক্সেরও কোচ ছিলেন ক্রুইফ। তার ফুটবলীয় দর্শন এখনও দল দুটিতে যথেষ্টই বিদ্যমান। সম্পাদনা : এল.আর.বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়