শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে স্পে‌নে ১ জন গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : লা লিগায় গত মাসে রিয়াল ওবিয়েদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করার অভিযোগে এক সমর্থককে গ্রেফতার করেছে স্পেনের ন্যাশনাল পুলিশ।

গত ২৪ আগস্ট ওবিয়েদোর মাঠে ৩-০ গোলের জয় পায় রিয়াল। ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। -- অলআউট স্পোর্টস

advertisement

বুধবার পুলিশ জানায়, এমবাপ্পের ৩৭তম মিনিটে করা প্রথম গোলের পর দর্শকদের প্রতিক্রিয়ার টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ব্যক্তি বানরের মতো শব্দ ও অঙ্গভঙ্গি করছিলেন।

ম্যাচ শেষে লা লিগা কর্তৃপক্ষ ঘটনাটির বিরুদ্ধে অভিযোগ করেছিল। এরপর ওই সমর্থককে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। মামলাটি ঘৃণাজনিত অপরাধের প্রসিকিউটরদের কাছে পাঠানো হয়েছে।

advertisement

অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ৬০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সাম্প্রতিক মৌসুমগুলোতে মাঠে বর্ণবাদী ঘটনার বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে লা লিগা। বিশেষ করে ২০২৩ সালে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসুস জুনিয়রকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী আচরণের ঘটনায় তিন সমর্থককে কারাদণ্ড দেওয়ার পর থেকে এ বিষয়ে কঠোর হয়েছে লিগ কর্তৃপক্ষ।

advertisement

চলতি মাসের শুরুতে এস্পানিওলের এক সমর্থক ২০২০ সালের জানুয়ারিতে আথলেতিক বিলবাওয়ের ইনিয়াকি উইলিয়ামসকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন। এটি ছিল লা লিগার পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা প্রথম ঘটনা।

  • সর্বশেষ