শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কাজে বাঁধা প্রদান ও ভাঙচুরের অভিযোগে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা এবং সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সুমন মোল্লা মাহামুদকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

এর আগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে ২ পথচারীসহ ছাত্রলীগের ৯ নেতাকর্মী আহত হন।

রোববার দুপুরে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া এ সংঘর্ষ গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায়ও ছড়িয়ে পড়ে।

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সহিংসতা চলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আরিফ গ্রুপের সাব্বির হোসেন, রাজু, সজল, জারিফ এবং সাগর গ্রুপের মানিক বেপারী, ইমনের নাম জানা গেছে।

গুরুতর আহত কলেজ ছাত্রলীগকর্মী মানিক বেপারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য সাগর সরদার সম্রাটের সঙ্গে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার মধ্যে বিরোধ রয়েছে।

শোকাবহ ১৫ আগস্ট সাগর সমর্থকরা আরিফ সমর্থক কলেজ ছাত্রলীগকর্মী সজল, মিরাজকে মারধর করেন।

এর জেরে রোববার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে সাগর সমর্থক ইমনকে মারধর করেন আরিফ সমর্থকরা।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা ধারাল অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে কলেজ ক্যাম্পাসে জড়ো হন। এরপর শুরু হয় সংঘর্ষ।

চলতে থাকে হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষ গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়