শিরোনাম
◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেন স্টোকসকে নাইটহুড খেতাব দেয়ার সেরা সময়, বললেন ভন

আক্তারুজ্জামান : এরপর আসলেই দেরি করা ঠিক না। প্রথমবার বিশ্বকাপ জেতানোর দিনে অপরাজিত ছিলেন ৮৪ রানের ইনিংস খেলার পর। আর গতকাল হেডিংলিতে যেটা করলেন সেটা তো অমানবীয়। তাই ব্রিটেনের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাওয়ার জন্য বেন স্টোকসের এটাই সেরা সময়। তখনকার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদের দুই প্রার্থী বরিস জনসন এবং জেরেমি হান্ট- দু’জনই বলেছিলেন, জিতলে তারা প্রধানমন্ত্রী হলে নাইটহুড উপাধি দেয়ার ব্যবস্থা করবেন বেন স্টোকসকে।

এরই মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গেছেন বরিস জনসন। আবার এরই মধ্যে বিশ্বকাপের ফাইনালের মত অবিশ্বাস্য আরও একটি ইনিংস খেলে ফেললেন স্টোকস। লিডসের হেডিংলিতে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে একাই তিনি জিতিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে।

এমন অবিশ্বাস্য ইনিংস খেলার পর বেন স্টোকসকে নিয়ে আবারও প্রশংসায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এরই মধ্যে ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসনকে উদ্বৃতি করে স্মরণ করিয়ে দিলেন, স্টোকসকে এখনই নাইটহুড উপাধি দেয়ার সঠিক সময়।

হেডিংলিতে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য ম্যাচে হারানোর পর সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইটারে তাৎক্ষণিক লিখেছেন, ‘আমরা তো বেন স্টোকসকে ভুলেই গেলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২৫ ওভার স্পেলে সে অসাধারণভাবে জিতিয়েছে। বরিস জনসন এখনই তাকে তার নাইটহুড উপাধিটা দিয়ে দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়