শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রওশনকে বাদ দিয়ে জাপার পার্লামেন্টারি বোর্ড গঠন, মনোনয়ন ফরম বিতরণ রোববার

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইন্তেকালের পর তার নির্বাচনী আসন রংপুর-৩ শূন্য হওয়ায় ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।রওশনকে বাদ দিয়ে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে ৮ সদস্যের পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আহবায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই পার্লামেন্টারি বোর্ড গঠিত হয়েছে। অন্য সদস্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় জানান, রোববার উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন লাভে আগ্রহীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ