শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা, প্রকাশিত হলো সূচি

শিউলী আক্তার : ২০০৯ সালে শ্রীলঙ্কা সফরের গাড়ি বহরের হামলার পর থেকে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারে না পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান সেই শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন করতে চায়। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে দেয় লঙ্কা। অবশেষে টেস্ট সিরিজ না হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইচ্ছা ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের। যেটির সময়কাল নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবরে। সেটিকে পিছিয়ে নেয়া হয়েছে ডিসেম্বরে। তবে পাকিস্তানের মাটিতেই হবে কি না টেস্ট সিরিজটি তা এখনও নিশ্চিত নয়।

টেস্টের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, সীমিত ওভারের ক্রিকেট খেলতে আগামী মাসেই পাকিস্তান যাবে শ্রীলঙ্কা। করাচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং লাহোরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। সে লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানে গিয়ে পৌঁছাবে শ্রীলঙ্কা।

উল্লেখ্য, এতোদিন ধরে সংযুক্ত আরব আমিরাতকে নিজের হোম গ্রাউন্ড বানিয়ে খেলতো পাকিস্তান। এই দেশে সুপার লিগও আয়োজন করতো তারা। যদিও গত আসরে শেষ আটটি ম্যাচ পাকিস্তানেই আয়োজন করেছিলো।

যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খোলেছিলো। তারপর বিশ্ব একাদশ সেখানে স্বাধীনতা কাপ খেলেছে। এছাড়া গত ২০১৭ সালের অক্টোবরে করাচিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলে এসেছে শ্রীলঙ্কাও।
শ্রীলঙ্কার পাকিস্তান সফরের সূচি
১ম ওয়ানডে - ২৭ সেপ্টেম্বর, করাচি
২য় ওয়ানডে - ২৯ সেপ্টেম্বর, করাচি
৩য় ওয়ানডে - ২ অক্টোবর, করাচি
১ম টি-টুয়েন্টি - ৫ অক্টোবর, লাহোর
২য় টি-টুয়েন্টি - ৭ অক্টোবর, লাহোর
৩য় টি-টুয়েন্টি - ৯ অক্টোবর, লাহোর

  • সর্বশেষ