শিরোনাম
◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ৩ ভারতীয় খে‌লোয়াড়

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বর্ষসেরা একাদশে ঠাঁই পেলেন ৩ ভারতীয়। দ্বাদশ ব্যক্তি হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গা হয়নি। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। 

দুই মহাতারকা বছরের শুরুতে সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থ হন তাঁরা। তারপরই অবসর ঘোষণা করে দেন।

তবে বিরাট রোহিতরা জায়গা না পেলেও জায়গা পেয়ে গেলেন ৩ ভারতীয় তারকা। ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। ২০২৫ সালে ১৯ ইনিংসে ৮১৩ রান করেন তিনি। তিনটি সেঞ্চুরি, গড় ৪৫-এর বেশি। সর্বোচ্চ ১৩৭। ইংল্যান্ড সিরিজে ৫৩২ রান করেন তিনি। যা গত ২০ বছরে বিদেশি ওপেনারদের মধ্যে সর্বাধিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা সেরা একাদশে রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিলও। চলতি বছর ১৬ ইনিংসে ৯৮৩ রান করেছেন তিনি। স্রেফ ইংল্যান্ড সিরিজেই ৭৫৪ রান করেছেন তিনি। রয়েছে পাঁচ সেঞ্চুরি। গড় সত্তরের বেশি।

তৃতীয় ভারতীয় হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন যশপ্রীত বুমরাহ। এ বছর মাত্র ১৪ ইনিংসে ৩১ উইকেট পেয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা পেসার। তাঁর গড় মাত্র ১৪। এ ছাড়া দ্বাদশ ব্যক্তি হিসাবে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এ বছরও অলরাউন্ডার হিসাবে দারুণ পারফরম্যান্স তাঁর। ১৭ ইনিংসে তাঁর রান ৭৬৪। উইকেট ২৫।

তিন ভারতীয় ছাড়াও দলে রয়েছেন চার অজি ক্রিকেটার, ২ প্রোটিয়া ক্রিকেটার এবং দুই ইংরেজ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমাকেই দলের অধিনায়ক করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই সেরা একাদশ:
কে এল রাহুল, ট্র্যাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, যশপ্রীত বুমরাহ, স্কট বোল্যান্ড, সিমন হার্মার।

  • সর্বশেষ