শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করলেন সাকিব আল হাসান 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত ক্রীড়াঙ্গণের তারকারা। তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা দিয়েছেন শোকবার্তা। সাকিব আল হাসান শোকবার্তা প্রকাশের পাশাপাশি স্মরণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর অবদানের কথাও। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সাকিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মারা যান খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। তবে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি। 

খালেদা জিয়ার মৃত্যুতে এরই মধ্যে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিপিএলে আজকের দুইটি ম্যাচ। বাফুফেও ম্যাচ স্থগিত করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়