শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় হকি ক্যাম্পের অনুশীলনে দুই ভাইবোন

আক্তারুজ্জামান : রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে অনূর্ধ্ব ২১ জাতীয় হকি দলের ক্যাম্প। সেখানেই দেখা মিললো আপন দুই ভাই বোনের। যারা নারী ও পুরুষ দলের হয়ে অনুশীলন করছেন। তারা হলেন অনূর্ধ্ব ২১ নারী হকি দলের সদস্য ফারদিয়া আক্তার রাত্রী। আর পুরুষ দলের রাকিবুল হাসান রকি। ভাইবোনের হকি খেলার যাত্রা নিয়ে কথা বলেছে অনলাইন গণমাধ্যম জাগো নিউজ।

রকি বিকেএসপির ছাত্র। ভর্তি হয়েছেন ২০১৭ সালে। রাত্রী কিশোরগঞ্জ সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। দুই ভাইবোনই এখন জাতীয় হকি ক্যাম্পে। মেয়েদের এই ক্যাম্প চলছে আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য নারী এএইচএফ অনূর্ধ্ব ২১ টুর্নামেন্টের জন্য। ছেলেদের প্রস্তুত করা হচ্ছে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের জন্য।

কিশোরগঞ্জ সদরের মনজিল মিয়া আর সালেহা খাতুন দম্পতির ৬ সন্তান। রাত্রী সবার ছোট। তাদের একমাত্র পুত্র রকি সন্তানদের মধ্যে পঞ্চম। তাদের ছোট দুই সন্তানই এখন লাল-সবুজ জার্সিতে মুগ্ধতা ছড়াতে চান হকি স্টিক হাতে। এই হকির সঙ্গে সংশ্লিষ্ট আছেন রকি-রাত্রীর আরেক বোন রিনা চৌধুরী। ৬ ভাইবোনের মধ্যে তৃতীয় রিনা আছেন নারী হকে দলের ক্যাম্পে অফিসিয়াল হিসেবে।

রকি ও রাত্রী দুই জনই খেলেন মিডফিল্ডে। রকি বিকেএসপির ছাত্র বিধায় বোনের চেয়ে দক্ষতা বেশি। তবে বোন রাত্রির খেলার প্রশংসা করে রকি বলেন,‘সে ভালো খেলে। নতুন হিসেবে তার খেলার বেসিক অনেক ভালো।’ দুইজনই হকিকে বেশি উপভোগ করছেন। তাদের প্রত্যাশা ভালো খেলোয়াড় হয়ে জাতীয় দলে সুযোগ করে নেয়া এবং দেশের জন্য সুনাম বয়ে আনা। এখন সময়ের অপেক্ষা। তারা কতটুকু ভালো করতে পারে সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ