শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা  

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। ক্লোজউই

বিদ্যুতের বিষয়ে নিজের মন্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। এটা আগেরই নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) আবার পুনরায় বলেছেন। মানে সিরিয়াসলি দেখতে বলেছেন।’

গাছ রোপণের বিষয়টি প্রকল্পে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাস্তার দু’পাশে বাঁশ, গাছ যা পারেন রোপণ করেন। আপনারা যখন প্রকল্প বানাবেন, প্রকল্পের মধ্যেই একটা আইটেম রাখবেন বৃক্ষরোপণের। বাঁধের প্রকল্পেও বৃক্ষরোপণের ব্যবস্থা রাখতে বলেছেন। গাছ না কাটতেও বলেছেন তিনি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্লুইসগেট সম্পর্কে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। অধিকাংশ স্লুইসগেট কাজ করে না। গেটগুলো নামলে ওঠে না, উঠলে নামে না। এগুলো না করে বিকল্প কী করা যায়- সেটা দেখতে বলেছেন। ছোট নদীগুলোর নাব্য বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাহলে পানি জমবে না।’

এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় স্লুইসগেট কাপ্তাই প্রকল্পে। যদিও এ ধরনের প্রকল্প আর করব না। তবে এ ধরনের প্রকল্প করতে হলে বিচার-বিবেচনা করে করতে হবে। পথেঘাটে সব জায়গায় স্লুইসগেট করা যাবে না। আমি নিজে এর ভুক্তভোগী। আমার এলাকায় দু-তিনটা স্লুইসগেট আছে। স্টিলের পাত লাগায়, তাতে মরিচা ধরে, তারপরই শেষ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়