শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর নির্যাতনে দুই সন্তানের জননী মৃত্যু

সৈয়দা সুরাইয়া জাহান শিউলী, ঝালকাঠি : ঝালকাঠিতে যৌতুকের জন্য নির্যাতন করায় দুই সন্তানের জননী সামসুন্নাহার কল্পনার মৃত্যু হয়েছে এই অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
রোবিবার সকালে সদর উপজেলার সুগন্ধিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সামসুন্নাহার কল্পনার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০০২ সালে সুগন্ধিয়া গ্রামের বাসিন্দা বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারি শাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে বিয়ে হয় উত্তর আশিয়ার গ্রামের ফজলুল করিম খানের মেয়ে সামসুন্নাহার কল্পনার। বিয়ের পর তাদের কোলজুড়ে জন্ম নেয় দুইটি কন্যা সন্তান। সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন চালায় স্বামী। এমনকি কল্পনার নামে তার বাবার দেওয়া বরিশাল শহরের একটি জমি নিজের নামে লিখে দিতে চাপও দেয় স্বামী।

কল্পনার ছোট ভাই ফারুক আহম্মেদ কাজল অভিযোগ করেন, স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তাকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় নিহতের ভাই নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আসামি পলাতক।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ