শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামাল ক্লাব কাপে ঢাকা মোহামেডান না থাকায় সমালোচনার ঝড়

রেজা মাহমুদ : চট্টগ্রাম আবাহনী আয়োজিত তৃতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে কলকাতা মোহামেডান থাকলেও আমন্ত্রণ পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এতেই সমালোচনার ঝড় সাদা-কালো সমর্থক শিবিরসহ ফুটবল পাড়ায়। কলকাতা মোহামেডান সেকেন্ড ডিভিশনের দল কিন্তু ঢাকার মোহামেডান প্রিমিয়ার লিগে খেলে। এটা যেনো ভুলেই গেছেন আয়োজকরা।

মোহামেডান স্পোটিং ক্লাব ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেন, আমরা এই টুর্নামেন্টে খেলতে চাই। এতবড় একটা টুর্নামেন্ট হচ্ছে অথচ মোহামেডানকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা দুঃখজনক।’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটিকে কেন বিবেচনায় আনলো না চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা সেটা বোধগম্য নয়। আমন্ত্রণ না জানিয়ে দেশের ফুটবলে অনন্য অবদান রাখা এই ক্লাবটিকে অবজ্ঞা করা হয়েছে।

মোহামেডানকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা মোহামেডান ফুটবল দল এত বড় টুর্নামেন্টে খেলার মতো আপ টু দ্য মার্ক নয়। যে মানের ফুটবল দল এই টুর্নামেন্টে এবার খেলবে, ঢাকা মোহামেডান ফুটবল দল সেই মানের নয়। এই টুর্নামেন্টে খেলার মতো দল না বলেই মোহামেডানকে আমরা বিবেচনায় রাখিনি।’

কলকাতা মোহামেডান প্রথম আসরে অংশ নিয়ে গ্রুপে সবার নিচে ছিল। জয় পায়নি একটি ম্যাচেও। অন্যদিকে ঢাকা মোহামেডান খেলেছিল সেমিফাইনালে।

এবারের টুর্নামেন্টে ৮ দলের মধ্যে তিনটিই ভারতের ক্লাব। কোলকাতা মোহামেডান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বাংলাদেশ থেকে থাকছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ আবাহনীকে। সঙ্গে আয়োজক চট্টগ্রাম আবাহনী তো থাকছেই। অন্য দুটি দল হতে পারে থাইল্যান্ড এবং মালদ্বীপের।

  • সর্বশেষ