শিরোনাম
◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের মুখে বন্ধ থাকা হংকং বিমানবন্দর পুনরায় চালু

শুভ্র সাহা: গণতন্ত্রপন্থীদের প্রবল আন্দোলনের মুখে সকল কার্যক্রম বন্ধ হওয়ার দুই দিন পর পুনরায় চালু হল হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। বিক্ষোভকারীরা বিমানবন্দরের দুটি টার্মিনাল অবরুদ্ধ করে রাখলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবারে সবমিলিয়ে দুইশর বেশি ফ্লাইট বাতিল করা হয়। বুধবার সকালে বিক্ষোভকারীর সংখ্যা কমে আসলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানায় তারা বিমানবন্দরে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দিতে সাময়িক অনুমতি পেয়েছে। দ্যা গার্ডিয়ান।

বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রাতে নির্ধারিত অনেক ফ্লাইট ছেড়ে যায় এবং বাতিল হওয়া অনেক ফ্লাইট তালিকাভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য বিমানবন্দরের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে খেয়াল রাখতে বলেছে।

আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার থেকেই বিমানবন্দরে অবস্থান নিতে শুরু করে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিমানবন্দরের বাইরে এবং ভেতরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ওপর মরিচের গুড়া স্প্রে করে পুলিশ। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ