শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির ঈদশুভেচ্ছা বিনিময় বঙ্গভবনে, প্রধানমন্ত্রীর গণভবনে

আহমেদ শাহেদ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বাসস

রাষ্ট্রপতি সকাল ১০টা থেকে বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, বিচারক, বিদেশি কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে তার সরকারি বাসভবন গণভবনে।সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মী, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা থেকে একই স্থানে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমমর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও ঢাকায় ঈদ করবেন। অন্যদিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সকাল ৮টায় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়