শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে অর্থ প্রতারণার দায়ে মরিয়ম নেওয়াজ গ্রেপ্তার

রাশিদ রিয়াজ : সুগার মিলের অর্থ প্রতারণায় জতি থাকা পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাকে আটক করে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।

মরিয়ম নওয়াজ সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। এই মামলায় সম্পৃক্ততার জেরে মরিয়মের সঙ্গে তার চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে। ডন

বৃহস্পতিবার কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) সূত্র জানায়, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেপ্তারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে বলে জানান, এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান।

  • সর্বশেষ