শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরীরা আসলে প্রকৃতির বন্দী

মাসুদা ভাট্টি: জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হলো, আজাদ কাশ্মীর পাকিস্তানের — তাহলে কাশ্মিরীদের থাকলো কি? ভারত ৩৭০ ধারা তুলে দিলে হাহাকার পড়ে যাচ্ছে চারদিকে, আজাদ কাশ্মিরের দখলদারীত্ব নিয়ে কোনো কথা নাই কারো মুখে। বহুদিন আগে আমার কাশ্মিরী বন্ধুদের সঙ্গে ভারতীয় বন্ধুদের তারুণ্যের ক্যাচাল মেটানোয় প্রায়শ:ই মধ্যস্থতা করতে হতো আমাকে। উত্তর ভারত তথা গুজরাটি বন্ধুরা কাশ্মিরীদের দেখতেই পারতো না। অন্য ভারত কাশ্মিরের অধিকার নিয়ে সোচ্চার, সম্পর্কও ভালোই ছিল দু’পক্ষের।

পাকিস্তানী কাশ্মিরীরা কোনো ভাবেই ভারতীয় কাশ্মিরীদের মেনে নেয় না, নিজেরাও কী করবে বুঝতে পারে না। দু’দিকের কাশ্মিরী বন্ধুদেরই দীর্ঘশ্বাস ফেলে বার বার বলতে শুনেছি, “প্রকৃতিই আমাদের মেরে রেখেছে চারদিকে শত্রু দিয়ে ঘিরে রেখে আর তার ওপর দিয়েছে পাঁচটি নদীর উৎসকে চাপিয়ে, এই নদী বেরুবে কোথায় বলো? কাশ্মিরীদের অবস্থা এই নদীগুলোর মতো, বেরুতে গেলেই কারো না কারো বাড়ির আঙিনায় ঢুকতে হবে। কে দেবে বিনি পয়সায় এই পথ? তাই ভারত-পাকিস্তান-চীন সবাই আমাদের পানি চায় শুধু কাশ্মিরের মানুষ চায় না; কাশ্মিরীরা আসলে প্রকৃতির বন্দী”।

আসল রাজনীতিটা যে পানির সেকথা আমরা বুঝেও বুঝি না, নদী এবং কাশ্মিরের মানুষের — হিন্দু কি মুসলিম চোখের জলের রং কিংবা নদীর জলের রং তো আর আলাদা হতে পারে না, তাই না?

সূত্র: ফেসবুক থেকে সংগ্রহিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়