শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথকে কম্পিউটারের সঙ্গে তুলনা করলেন ওয়াহ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাঠে অ্যাশেজের প্রথম টেস্টে স্টিভ স্মিথের ব্যাটিং বীরত্বে জয় পায় অস্ট্রেলিয়া। পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন সাবেক এই অধিনায়ক। মেন্টর হিসেবে দলের দায়িত্ব পালন করতে গিয়ে স্মিথকে খুব কাছ থেকে দেখছেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। তাই অ্যাশেজ শতরানের নিরিখে তাকে স্পর্শ করার পর স্মিথকে দরাজ সার্টিফিকেট দিলেন স্টিভ ওয়াহ। তাকে কম্পিউটারের সঙ্গে তুলনা করেছেন সাবেক এই কিংবদন্তি।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওয়াহ জানান, ‘স্টিভ স্মিথের মত ক্রিকেটার আমি আগে দেখিনি। কোনও ম্যাচের আগে ও যেভাবে নিজেকে প্রস্তুত করে তা অভ‚তপূর্ব। বিশ্ব ক্রিকেটে বাকি যে কোনও ব্যাটসম্যানের তুলনায় ও বেশি বল হিট করে। স্মিথ যখন ব্যাট করতে নামে ওর মধ্যে এক অদ্ভ‚ত প্রশান্তি বিরাজ করে। ও জানে বিপক্ষ ওকে আউট করার করার জন্য কী পরিকল্পনা গ্রহণ করছে এবং তার সমাধান তৈরি করেই ব্যাট হাতে মাঠে নামে স্মিথ।’

এখানেই থেমে থাকেননি ওয়াহ। স্মিথ প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বজয়ী অধিনায়ক আরও জানান, ‘ব্যাটসম্যান হিসেবে স্মিথের মধ্যে রানের খিদে সর্বাধিক। ওর টেকনিক অসামান্য। ও জানে কিভাবে রান করতে হয়। প্রত্যেকটা ডেলিভারিকে ও কম্পিউটারের মতো বিশ্লেষণ করে। স্মিথ ওর নিজের খেলা সম্পর্কে অনেক বেশি সচেতন।’

তিনি আরো বলেন, স্মিথ সম্পর্কে সবচেয়ে ভালো বিষয়টি হলো অন্যেরা যদি ওকে খেয়াল করে, তাহলে বুঝবে নিজের খেলার প্রতি কারও আত্মবিশ্বাস থাকে তাহলে কোন উচ্চতায় সে নিজেকে মেলে ধরতে পারে।’

আর ১০ম অ্যাশেজ সেঞ্চুরি পূর্ণ করে কিংবদন্তি স্টিভ ওয়াহকে ছুঁয়ে স্মিথ জানিয়েছেন, ‘ক্রিকেট ক্যারিয়ারে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করার অনন্য নজির ক্যারিয়ারে এই প্রথম। আমার ইনিংস দলকে মজবুত জায়গায় দাঁড় করিয়েছে, তাই এজবাস্টনের জোড়া শতরান ভীষণভাবে স্পেশাল।’ সম্পাদনা: সুতীর্থ/সোমা

  • সর্বশেষ
  • জনপ্রিয়