শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আটক ৩

সুজন কৈরী : রাজধানীর বংশাল ও টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে মোটর বাইক চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ৯টি চোরাই মোটরসাইকেল।

ডিএমপির ওয়ারী জোনের সিনিয়র এসি মো. শামসুজ্জামান বলেন, ওয়ারী এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলা গুলোর একটির তদন্ত করতে গিয়ে আমরা সিসি টিভি ফুটেজের মাধ্যমে একজনকে শনাক্ত করি। তাকে আটকের পর জানা যায় তিনি চুরি করা মোটরসাইকেলটি বংশালের একটি গ্যারেজে বিক্রি করেছেন। ওই তথ্যে বংশালের ওই গ্যারেজে অভিযান চালানো হয়। গ্যারেজ মালিক জানান, তিনি মোটরসাইকেলটি টাঙ্গাইলের একটি গ্যারেজে বিক্রি করেছেন। পরে ওই তথ্যে অভিযান চালিয়ে টাঙ্গাইল এলাকার একটি গ্যারেজ থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ কমর্কর্তা জানান, এ ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে। আমরা চক্রের সঙ্গে বেশ কয়েকজন জড়িত। তাদের আটকের জন্য অভিযান চলছে। সম্পাদনা : আহসান/মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়