শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাছাই করা হচ্ছে তখন রবীন্দ্রনাথের গান ছাড়া উপায় কী?

গাজী নাসিরুদ্দিন আহমেদ : বাঙালির কোনো কিছুই আদতে বৈশ্বিক মানের বলে আমরা দাবি করতে পারি না কতিপয় ব্যক্তিগত অর্জন ছাড়া। কিন্তু আমাদের সঙ্গীত বিশ্বমানের। অন্তত আমার বিবেচনায়। ভারতীয় শাস্ত্রীয় সংগীত বাদ দিলেও রবীন্দ্রনাথ ও রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা গানের সুর, ভাব ও বাণীর বৈচিত্র্য পৃথিবীর যেকোনো সংগীত ট্রাডিশনকে চ্যালেঞ্জ করতে পারে। অনিবার্যভাবে এই আলোচনাটা এলো জাতীয় সংগীত নিয়ে আলোচনা উঠলো বলে। পশ্চিমবঙ্গে গান গেয়ে বাহবা কুড়ানো নোবেল ছেলেটিকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি সংগীত সমালোচক নই তবে মনোযোগী শ্রোতা বলে নিজেকে দাবি করতেই পারি। সেই দাবি থেকে বলতে পারি এই ছেলের গান হয় না কিছু। পাড়া-মহল্লায় এমন গায়ক ভুরি ভুরি। কিন্তু জাতীয় সংগীত নিয়ে কথা বলে সে আলোচনার খোরাক দিয়েছে রাজনীতিকে। এই যখন চলছে তখন দেখলাম মির্জা ফখরুলের মেয়ে জামাই দৃশ্যপটে হাজির। এর আগেও নানা বিষয়ে ফেসবুকে কথা বলে একটা অংশের নয়নের মণি হয়েছেন তিনি। এবার তিনি বলেছেন, মিউজিশিয়ান হিসেবে রবীন্দ্রনাথ নাকি আইয়ুব বাচ্চু, অনুপম এদের হাঁটুর যোগ্যও নয়।

আমি নিজে রবীন্দ্রমুরিদ নই, রবীন্দ্রমুরিদদের পছন্দও করি না। কিন্তু মিউজিশিয়ান হিসেবে রবীন্দ্রনাথকে অনবদ্য মনে করি। রবীন্দ্র গায়কী নিয়ে শান্তি নিকেতন যতো গোঁড়া রবীন্দ্রনাথ ততোখানিই উদার ছিলেন এই বিষয়ে। তার গানে ভারতীয় নানা অঞ্চলের সুর যেমন আছে তেমনি আছে আইরিশ-স্কটিশ সুরের প্রভাবও। ভজন-কীর্তন থেকে শুরু করে বাউল ও সহজিয়া মেঠো সুরকেও তিনি তার গানে ধারণ করেছেন। অনেক প-িতই সেরা বাঙালি মিউজিশয়ান হিসেবে রবীন্দ্রনাথের নাম করেন তারপরে নেন সলিল চৌধুরীর নাম। এখন প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাছাই করা হচ্ছে তখন রবীন্দ্রনাথের গান ছাড়া উপায় কি? ডিএল রায়ের ধনে ধান্যে পুষ্পে ভরা? আপনি এক নম্বর মিউজিক কম্পোজার বাদ দিয়ে কেন বাকিদের কাছে যাবেন? আর সেরা গানকেই কেন জাতীয় সংগীত হতে হবে? কম্পোজারকে তো সর্বজনগ্রাহ্যও হতে হবে। যে কথাটা বলতে চাই তা হচ্ছে, এই বিতর্ক যখন ইনকিলাব তুলতো সেটা যেমন সাম্প্রদায়িক ছিলো আজকে যখন মির্জা ফখরুলের জামাই তোলে তখনো সেটা সাম্প্রদায়িক রাজনীতিরই অংশ। এর পেছনে কোনো সংগীতপ্রেম নেই। ফেসবুক থেকে

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়