শিরোনাম
◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল

আক্তারুজ্জামান : বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। দুদলের মধ্যেকার ইমার্জিং সিরিজে অনুষ্ঠিত হবে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। তিন সপ্তাহের বেশি সময়ের সফরে লঙ্কানরা ঢাকায় পা রাখবে আগামী ১৬ আগস্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে।

১৭ ও ১৮ আগস্ট দুদিন অনুশীলন শেষে ১৯ আগস্ট প্রথম একদিনের ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২১ আগস্ট। দুটি ম্যাচেরই ভেন্যু সাভারের বিকেএসপি। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

একই স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হবে দুদলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে ৩ সেপ্টেম্বর। ২৩ দিনের সফর শেষ করে আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা দল।

  • সর্বশেষ