শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ভরাডুবির কারণ খতিয়ে দেখবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। দলের এমন ভরাডুবিতে ক্রিকেটার থেকে সমর্থক সবাই চিন্তিত। র‌্যাংকিংয়ে নিচে থাকা দলের কাছে হোয়াইওয়াশ কোনোভাবেই মেনে নিতে পারছেনা ক্রিকেটভক্তরা। বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস অবশ্য এটি মেনে নিতে বলেছেন। আর বিসিবি এর কারণও খতিয়ে দেখবে বলে তিনি জানিয়েছেন।

জালাল ইউনুসের ভাষায়, ‘এটা আমাদের আসল চেহারা না। অবশ্যই আমরা এর থেকে ভালো খেলি। ক্রিকেটে এটা হতেই পারে, একটা সিরিজ খুবই খারাপ যেতেই পারে। তবে কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য সিরিয়াসলি কাজ করতে হবে। যেমন ভালো ফিল্ডিং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। সেদিন বড় ইনিংস খেলতে পেরেছেন শুধু সৌম্য সরকার। কিন্তু শুধু দুই-একজনের লড়াইয়ে তো সিরিজ জেতা যায় না! জালাল ইউনুস অভিযোগ করেন, ক্রিকেটাররা দল হিসেবে খেলতে পারেনি। হঠাৎ টাইগারদের এমন ছন্দপতনের কারণ বিসিবি খতিয়ে দেখবে বলে জানান তিনি, ‘তাছাড়া আমরা দেখেছি যে দল হিসেবে ওরা খেলেনি। তারা কেন দল হিসেবে খেলল না, সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব।’

সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ