শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে পৌঁছেছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে গেছিলো বাংলাদেশ। সিরিজ শেষ করে আজ দেশে পৌঁছেছে তামিম-মুশফিকরা। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবশ্য এই যাত্রার শুরুটা ছিল ভয় জাগানিয়া। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। যথাসময়ে সবাই বোর্ডে উঠলেও ছাড়ছিলো না বিমান। একটা সময় পাইলট জানান বাংলাদেশ দলকে বহনকারী বিমানের বাম পাশের পাখায় ত্রুটি দেখা দিয়েছে।

এরপর বিমান থেকে সবাইকে নামিয়ে নেয়া হয়। নতুন করে একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সেই ফ্লাইটে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক-তামিমরা।

যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘণ্টা বিলম্ব হয়। এরপর ৩ ঘণ্টা ১০ মিনিট ভ্রমণের পর বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে।

বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন।

উল্লেখ্য, এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা ছিলো শূণ্য। তিন ম্যাচের হোয়াইটওয়াশ হয়েছে তামিমরা।
সম্পাদনা : রাকিব উদ্দিন

  • সর্বশেষ