শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিদের কোচ হতে ২ হাজার বেশি আবেদন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পরেই ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেয় হয়ে গেছে বোর্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শাস্ত্রীর সঙ্গে ৪৫ দিন চাকরির মেয়াদ বাড়িয়ে নিয়েছে বিসিসিআই। তবে এর আগেই নতুন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই কোচ হওয়ার জন্য ২ হাজারও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ব্যাঙ্গালুরু মিররের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনকারীদের তালিকায় এমন বড় বড় নাম আছে যারা রবি শাস্ত্রীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। আবেদনকারী কোচের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডির নাম আছে বলেও দাবি করা হয়েছে। মুডির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।

তালিকায় আছে নিউজিল্যান্ডের সাবেক ও কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ মাইক হেসনের নামও। এছাড়া রবিন সিং, লালচাঁদ রাজপুতও প্রধান কোচের পদে আবেদন করেছেন। তবে আগ্রহ দেখালেও এখনো আবেদনপত্র জমা দেননি মাহেলা জয়াবর্ধনে।

যদিও ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ভারতীয় দল রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে চায়।
সম্পাদনা : রাকিব উদ্দিন

  • সর্বশেষ