শিরোনাম
◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে অর্ধেকের বেশি অভিভাবক বাচ্চাদের সঙ্গে খেলতে অক্ষম

রাশিদ রিয়াজ : গরমের ছুটিতে বাচ্চাদের সাথে খেলতে অক্ষম বলে অবলীলায় বিষয়টি স্বীকার করেছেন ব্রিটিশ অভিভাবকরা। শারীরিকভাবে সক্ষম এমন ভাবনায় তাদের দুশ্চিন্তা থেকে ৬৫ শতাংশ ব্রিটিশ অভিভাবকরা মনে করেন সাপ্তাহিক ছুটিতে তাদের এধরনের বোধ হয় এবং ৮৫ শতাংশ মনে করেন তারা তাদের বাচ্চাদের মত শারীরিকভাবে সমর্থ নয়। আর ৪৫ শতাংশ অভিভাবক মনে করেন ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দৌড়ানো তাদের পেশাগত কাজের চেয়েও কঠিন এক বিষয়। আরগুস নামে একটি ফিটনেস প্রতিষ্ঠানের পরিসংখ্যানে এধরনের তথ্য মিলেছে। দি সান

ব্যক্তিগত প্রশিক্ষক টিরন ব্রেনন্যান্ড বলেন, নিয়মিত ও কার্যকর ব্যায়ামের অভাবেই অভিভাবকরা এধরনের অক্ষমতায় মধ্যে আটকা পড়েছেন। কিন্তু তারা যদি তাদের বাচ্চাদের সঙ্গে নিয়মিত খেলতে বের হন তাহলে তাদের এ শারীরিক অক্ষমতার অনেকটাই কেটে যাবে। মেদ কমবে। তাদের হৃদযন্ত্রের সক্ষমতা বাড়বে। তাদের হাঁটার ক্ষমতাও বেশ কিছুটা দ্রুত হবে।

বিশেষজ্ঞরা বাচ্চাদের সঙ্গে খেলে রীতিমত তাদের চ্যালেঞ্জ জানাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। ১০ মিনিট বাচ্চাদের সঙ্গে খেলতে পারলে ১শ ক্যালরি পুড়বে এবং হৃদযন্ত্রের গতি মিনিটে ১৬০ কম্পনে বাড়বে। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে কাদামাটি নিয়ে খেলাতেও মনোযোগ দিতে বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাচ্চাদের সঙ্গে প্রতিদিন একটু আধটু খেললে অচিরেই অভিভাবকরা নিজের মধ্যে বিরাট পার্থক্য অনুভব করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়