শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাচ্ছেন ১৯ জুলাই

আবুল বাশার নূরু : ইউরোপে নিযুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদ‚তদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই ইংল্যান্ড যাচ্ছেন। ২০ জুলাই লন্ডনে এই দূত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সেই আলোচনাই প্রাধান্য পাবে। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবম‚র্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে।

এর আগে ঢাকায় দ‚ত সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদ‚তেরা যোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদ‚তদের লন্ডনে প্রথমবারের মতো এই দ‚ত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদ‚ত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দ‚তেরা অংশ নেবেন সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়