শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি জেলায় আদালতের নিরাপত্তা বাড়ানো হবে বললেন, আইনমন্ত্রী

মো: বেলাল হোসেন: কুমিল্লার আদালতে এক আসামি আরেক আসামিকে ছুরি মেরে হত্যার ঘটনার পর, দেশের প্রতিটি জেলার আদালতের নিরাপত্তা বাড়ানো হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইনডিপিন্ডেট ১৮.০০

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

গত সোমবার কুমিল্লা জজ আদালতে এক আসামি আরেক আসামিকে ছুরি মেরে হত্যা করে। নিহত ফারুক এবং হামলাকারী হাসান সম্পর্কে মামাতো-ফুফাত ভাই। তারা একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

আইনমন্ত্রী বলেন, দুই আসামি হচ্ছেন মামাত-ফুফাত ভাই। তাদের সাথে পূর্বধেকেই ঝগড়াঝাটি ছিল এবং একে অপরকে দোষারোপ করা হচ্ছিল যে, এই হত্যা মামলায় একজন আরেকজনকে বলেছিল, তোদের কারণে আমরা জড়িয়ে গেছি।

আনিসুল হক বলেন, আমি আজ কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছি। আদালতের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করব। আমরা দেশের প্রতিটি জেলায় নিরাপত্তা জোরদার করব। যাতে করে আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করা হয় সে ব্যাপারে আমরা জোর দিচ্ছি। সম্পাদনা: রাকা

  • সর্বশেষ