শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৫ ছিনতাইকারী ও মাদক বিক্রেতা আটক

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যটালিয়নের সিপিএসসির কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বির নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারি চক্রের ২ সদস্যকে আটক করে। তারা হলো- মো. সুমন ইসলাম (২৪) ও মো. রাজীব (২২)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব-১০ জানতে পারে যে, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

এদিকে ব্যাটালিয়নের একই কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ডেমরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪পিস ইয়াবাসহ মো. উজ্জল (২০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

এছাড়াও একইদিন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ও ২ টি মোবাইলসহ মো. আব্দুস সালাম (৩৬) ও মো. সুমন হোসেন (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

 

  • সর্বশেষ