শিরোনাম
◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় রিফাত হত্যা মামলায় আদালতে ২ আসামির দায় স্বীকার

নুর নাহার : বরগুনায় রিফাত হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে দুই আসামি চন্দন ও হাসান। বরগুনার সিনিয়র বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে বৃহস্পতিবার এ স্বীকারোক্তি দেন তারা। ইনডিপেনডেন্ট টিভি ৮:০০

রিফাত হত্যা মামলার চার নম্বর আসামি চন্দন এবং নয় নম্বর আসামি হাসান। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিফাতকে হত্যায় সরাসরি অংশ নেয়ার কথা আদালতে স্বীকার করেছেন এই দুই আসামি।

গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজ গেট এলাকায় রিফাত শরিফকে স্ত্রীর সামনে কুপিয়ে জখম করা হয়। ওইদিন বিকেলেই মারা যান রিফাত।

এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামিসহ ১১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া, প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সম্পাদনা : জামাল

  • সর্বশেষ