শিরোনাম
◈ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক ◈ বিশ্বকাপে ফিফার আয় বাংলাদেশের উন্নয়ন বাজেটের দুই-তৃতীয়াংশের সমান ◈ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ◈ রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২ ◈ সিঙ্গাপুর শীর্ষে, সম্ভাবনার বন্দর চট্টগ্রাম কেন বিশ্বসেরার তালিকায় নেই? উঠে এলো নানা কারণ

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের নাজরান শহরের কাছাকাছি ইয়েমেনি বাহিনী!

এইচ এম জামাল: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। এ সাফল্যকে আগ্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। পার্সটুডে ১৬:০০

শুক্রবার সৌদি সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে নাসের আল আতিফি বলেন, ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় কমিটি নাজরান শহর এবং এর বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থান করছে। তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে বিজয় অত্যাসন্ন হওয়ার মুহূর্তে ইয়েমেনি যোদ্ধারা তাদের মাতৃভূমিকে অরক্ষিত রেখে কখনোই পালিয়ে যাবে না।

এর আগে গত বুধবার ইয়েমেনের সাবা সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সেনাবাহিনী গত এক সপ্তাহে সৌদি আরব এবং তার ভাড়াটে বাহিনীর কাছ থেকে ২০টি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে। এসব অভিযানে সৌদি আরবের দুই শতাধিক ভাড়াটে সেনা হতাহত হওয়ার পাশাপাশি বহু সেনা আটক এবং সামরিক সরঞ্জাম দখলে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়