শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে ঘাট শ্রমিকদের বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ যাত্রীরা

এইচ এম জামাল: রাজধানীর সদরঘাটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর কুলিদের (ঘাট শ্রমিক) হাতে হয়রানির শিকার হচ্ছেন অসহায় যাত্রীরা। অথচ যাত্রীসেবার জন্য সরকারি পয়সায় দৈনিক ভাতা দিয়ে কুলিদের ‘পুষছে’ ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ। বাংলা নিউজ

দুপুর পৌনে তিনটা, সদরঘাট টার্মিনাল। চাঁদপুর থেকে এমভি রাসেল-৩ লঞ্চে ঢাকায় এসেছেন ইমরান হোসেন। চটের ব্যাগ ও বস্তায় কিছু আম, বেগুন, কচুর ডগা ও ডাটা শাক সঙ্গে নিয়ে এসেছেন তিনি। টার্মিনালে নামার আগেই লঞ্চের ডেকে হলুদ জামা পরা একদল কুলি ইমরান ও তার সঙ্গে আসা সবাইকে ঘিরে ধরেন। তাদের সঙ্গে থাকা চটের ব্যাগ, বস্তার জন্য ‘ঘাটের টাকা’ দিতে হবে বলে ১৫’শ টাকা দাবি করেন তারা। মালামাল নিজে বহন করলেও টাকা দিতে হবে। ইমরান ২০০ টাকা দিতে চাওয়ায় ব্যাগ নিয়ে টানা হেঁচড়া ও হুমকি-ধমকিও দেয় কুলিরা। সংঘবদ্ধ এই চক্র এভাবে ব্যাগ, বস্তা, লাগেজ সঙ্গে থাকা লঞ্চ যাত্রীদের টার্গেট করে এবং চাঁদাবাজি করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘ঘাটের টাকা’র নাম করে চাঁদা তোলা তো দূরের কথা যাত্রীদের অনুমতি ছাড়া তাদের মালামালে হাত দেয়ারও সুযোগ নেই। অনুসন্ধানে জানা যায়, শুধু চাঁদাবাজি আর যাত্রী হয়রানিই নয় সদরঘাট টার্মিনালে চলছে নানা অনিয়ম। যার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। সদরঘাট সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কুলিদের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করা টাকার অংকটা অনেক বড় হওয়ায় এর পেছনে রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।

সদরঘাট টার্মিনালে নিউ ভিশন ইকোসিটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০৪ জন কুলি বা ঘাট শ্রমিক কাজ করেন বিআইডবিøউটিএ-এর জন্য। নিউ ভিশন ইকোসিটি লিমিটেডের পরিচালক দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী যুবলীগের নেতা শিপু আহমেদ। ঢাকা নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিউ ভিশন ইকোসিটি লিমিটেডের অধীনে নেয়া ঘাট শ্রমিকদের দৈনিক ৩৬৫ টাকা ভাতা হিসেবে দেয়া হয়।

লঞ্চে ঢাকা-চাঁদপুর রুটের নিয়মিত যাত্রী রায়হান বলেন, সদরঘাট টার্মিনালে চাঁদাবাজি ও যাত্রী হয়রানির এ দৃশ্য নিয়মিত। রায়হানের বন্ধু জুয়েল রানা বলেন, অভিযোগ দিয়ে কি হবে? ঝামেলার ভয়ে অনেকে নীরবে টাকা দিয়ে চলে যান। তিনি বলেন, কুলিরা বলে বন্দর কর্মকর্তারা তাদেরই লোক। ঘাট কর্তৃপক্ষ নাকি তাদের টাকা তোলার দায়িত্ব দিয়েছে। সেখানে আমরা কার কাছে অভিযোগ করবো?

নিউ ভিশন ইকোসিটি লিমিটেডের পরিচালক দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী যুবলীগ নেতা শিপু আহমেদ বলেন, ‘সদরঘাটে আগে যে হয়রানি ছিল এখন তার ৯০ শতাংশ কমে গেছে। টুকটাক হতে পারে। এখন আগের চেয়ে অনেক ভালো, এটা জোর গলায় বলতে পারি।’ তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আপ্রাণ চেষ্টা করি। কোনো অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নিই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়