শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাসে ধর্ষণের শিকার ২৩৩ জন শিশু

আসিফ কাজল: এবছর জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত সারাদেশে ২৩৩ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও একটি ছেলে শিশুসহ ৩২ জন শিশুকে বলাৎকারের চেষ্টা করা হয়েছে যার মধ্যে একটি শিশু মারা গিয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

বুধবার ২৯ মে জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেছে সংগঠনটি। তারা জানায়, দুইটি ছেলে শিশু সহ ৩৫ জন শিশু যৌন হয়রানির শিকার হয়েছে এই সময়ে। নিহত শিশুদের মধ্যে সাত জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন শিশুকে ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয়েছে। এছাড়াও দুই জন শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে। ২০১৮ সালে সারাদেশে মোট ৩৫৬ জন শিশু ধর্ষণের শিকার হয় এবং মারা গেছে ২২ জন শিশু এবং ৫৩ জন শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিশুদের প্রতি ধর্ষণের ঘটনার দিন দিন বেড়েই চলেছে। অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। শুধু মেয়ে শিশুরা নয়, ছেলে শিশুর ক্ষেত্রে ও একই ঘটনা ঘটছে, যৌন হয়রানি ও হত্যার মতো ঘটনা। শিশুরা কোন জায়গাতে নিরাপদ নয়। সে ধর্ষণের শিকার হচ্ছে তার নিজের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে, স্কুলে যাওয়ার পথে এবং স্কুলে। এমনকি প্রতিবন্ধী শিশু বাচ্চাও ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছে।

এসময় মানুষের জন্য ফাউন্ডেশন ও তার সহযোগী সংগঠন সমূহ সরকার এবং তার বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কাছে শিশু ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধের জোর দাবি জানায়। দাবিগুলোর মধ্যে— যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার ও বিচার সম্পন্ন করা, শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা বন্ধে প্রণীত আইন সমূহ বাস্তবায়নের জন্য এই মুহূর্তেই বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা, বিভিন্ন পর্ন সাইট ও বিদেশি চ্যানেল যেখানে সহিংসতার ঘটনা দেখায় তা বন্ধ করা, তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সচেতন মূলক ডকুমেন্টারি গ্রাম পর্যায়ে প্রদর্শনের ব্যবস্থা করা, বিআরটিএ এর মাধ্যমে গাড়ি চালকদের ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে মূলক বার্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফা হাফিজ, এসিড সারভাইভারস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সেলিনা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ